সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া—উত্তরাঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির এক অনন্য বাতিঘর। ১৯৩৯ সালে প্রতিষ্ঠার পর থেকে এই বিদ্যাপীঠ তার গৌরবোজ্জ্বল পথচলায় লক্ষ লক্ষ শিক্ষার্থীর স্বপ্ন সারথি হয়েছে। প্রখ্যাত শিক্ষাবিদ স্যার আজিজুল হকের নামানুসারে প্রতিষ্ঠিত এই কলেজটি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।
আমাদের লক্ষ্য কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং আধুনিক ও প্রযুক্তিগত জ্ঞানসম্পন্ন এমন এক প্রজন্ম গড়ে তোলা যারা দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করবে। সুদক্ষ শিক্ষক মণ্ডলী, আধুনিক ল্যাবরেটরি এবং সমৃদ্ধ লাইব্রেরি নিয়ে আমরা শিক্ষার্থীদের মেধা বিকাশে বদ্ধপরিকর।
আমাদের প্রতিশ্রুতি:
মানসম্মত ও নৈতিক শিক্ষা প্রদান।
আধুনিক ডিজিটাল ক্যাম্পাসের সুবিধা।
সাংস্কৃতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ।
